ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রীতিমতো ছেলেখেলা করেছে শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল। ৫-১ গোলে সিটিজেনদের বিধ্বস্ত করেছে লন্ডনের ক্লাবটি। হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। অপরদিকে, লা লিগায় ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান কমিয়েছে বার্সা।
এদিকে, সিটির গোল উৎসবের রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ তে হেরেছে ম্যান ইউনাইটেড। গোলশূন্যতে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে ফিলিপ মাতেতার গোলে ৬৪ মিনিটে লিড নেয় ক্রিস্টাল প্যালেস। একাধিক আক্রমণে গিয়েও আর গোলের দেখা পায়নি বিবর্ণ রেড ডেভিলস। ৮৯ মিনিটে মাতেতার করা দ্বিতীয় গোলে হার নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের। চলতি মৌসুমে এ নিয়ে ঘরের মাঠেই সাত ম্যাচে হারের মুখ দেখলো ইউনাইটেড।
অপরদিকে, লা লিগায় লেভানডফস্কির একমাত্র গোলে আলাভেসকে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণের পরেও গোলের দেখা না পাওয়া বার্সা স্কোর করে ম্যাচের ৬১ মিনিটে। লেভানডোফস্কির ভলিতে লিড নেয় কাতালানরা। শেষ পর্যন্ত আর গোল না হলে কষ্টার্জিত জয়ে রিয়ালের সাথে ব্যবধান কমায় বার্সা। টানা চার হারের পর টানা দ্বিতীয় জয় পেলো হ্যান্সি ফ্লিকের দল